নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশ বর্তমানে একটি অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, মাজারে হামলা ও অন্যান্য চলমান ঘটনা বিচ্ছিন্ন নয়; এগুলো নির্বাচনকে ব্যর্থ করার জন্য পরিকল্পিত। কিছু মহল চায় না দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।
তিনি আরো বলেন, নুরুল হক নুরের উপর হামলাটি উদ্দেশ্যমূলক, এবং যদি এ ঘটনাটি খতিয়ে দেখা না হয়, তাহলে বোঝা যাবে যে সরকারের কমান্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।