মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান, আটক ৮
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম
আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান, আটক ৮

আশুলিয়ায় আবাসিক হোটেলে অভিযান, আটক ৮

ঢাকার আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ। 

আজ শানিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।  

এর আগে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), মেহেদী হাসান অভি (২৫), নাজমুল হাসান জিসান (২৪), আবুল হোসেন (৪১), সুমন (২৫), জুলহাস (৩০), রাজমনি (১৯) ও সুমি আক্তার (২২)। তাদের মধ্যে দুইজন গেস্ট হাউসের স্টাফ রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, অসামাজিক কার্যকলাপে অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close