শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজার ৪০ শতাংশ দখলের দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটির প্রায় ৪০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। 

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনারা শহরের কয়েকটি সুউচ্চ ভবন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ১২ তলা এবং একটি পাঁচতলা ভবন রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখন গাজা নগরীর ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। হামলার আগে নগরীতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করতেন। গত মাসের শুরুতে পুরো নগরী দখলের ঘোষণা দেয় ইসরায়েল। ঘোষণার কিছুদিনের মধ্যে বিমান ও গোলা হামলা শুরু হয়, যা ধীরে ধীরে নগরীর কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে।

গাজা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবারের হামলায় অন্তত ৬৯ জন নিহত ও ৪২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছেন। 

ইসরায়েলের দাবি, ম্যানেজমেন্ট অব মুশতাহা টাওয়ারে হামাস যোদ্ধারা অবস্থান করছিলেন। তবে টাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে কোনো হামাস সদস্য ছিলেন না, সবাই ছিলেন বেসামরিক ফিলিস্তিনি।

অন্যদিকে, গাজা নগরীর আরেকটি পাঁচতলা ভবনের বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। কিছু অংশ ইতিমধ্যেই বোমা হামলায় ধ্বংস করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞ ইলাইজা ম্যাগনিয়ার মনে করেন, বহুতল ভবন লক্ষ্যবস্তু করার মূল উদ্দেশ্য হলো নিজেদের সেনাদের হতাহতের সংখ্যা কমানো এবং বেসামরিকদের ভীতসন্ত্রস্ত করা, যাতে তারা নগরী ছেড়ে চলে যায়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গাজার নরকদ্বারের তালা এখন খুলে ফেলা হয়েছে এবং সামরিক কার্যক্রম আরও বাড়বে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসনের ৭০০তম দিন পূর্ণ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নৃশংস হামলায় অন্তত ১৯ হাজার ৪২৪ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের মধ্যে নবজাতক ও এক বছরেরও কম বয়সীর সংখ্যা প্রায় ১ হাজার। একই সময়ে ১০ হাজার ১৩৮ নারী এবং ৪ হাজার ৬৯৫ বয়স্ক মানুষ নিহত হয়েছেন। গাজায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক মানুষ বলে সাম্প্রতিক ফাঁস হওয়া নথিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close