শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মনে হচ্ছে চীনের কাছে ভারত-রাশিয়াকে হারালাম : ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ AM
এআই

এআই

বেইজিংয়ের নেতৃত্বে নতুন বিশ্বব্যবস্থা গড়ে ওঠার প্রচেষ্টার মধ্যে ভারত ও রাশিয়ার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, ভারত ও রাশিয়া যেন চীনের দিকে “হারিয়ে গেছে।”

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শি আয়োজিত সম্মেলনের একটি ছবি যুক্ত করে ট্রাম্প লিখেন, “দেখে মনে হচ্ছে গভীরতম ও অন্ধকারতম চীনের কাছে আমরা ভারত আর রাশিয়াকে হারালাম। আশা করি তারা একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কাটাবে!” এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। চীন ও রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি।

চীনের তিয়ানজিন বন্দরনগরে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে ২০টিরও বেশি অ-পাশ্চাত্য দেশের নেতাকে আমন্ত্রণ জানান শি চিনপিং। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অংশ নেন। সেখানে তিন নেতাকে পাশাপাশি দাঁড়িয়ে ও হাত ধরে এগোতে দেখা যায়।

বাণিজ্য বিরোধসহ নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক কিছুটা শীতল হয়ে ওঠে। এ সপ্তাহেই তিনি পুতিনের প্রতি “খুব হতাশ” মন্তব্য করলেও রাশিয়া-চীন ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে কোনো উদ্বেগ জানাননি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারায় ট্রাম্পের হতাশা বাড়ছে। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শিগগিরই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close