বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ AM

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত রফিক (৫০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

গুলিস্তান ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের কর্মকর্তা পবিত্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। রাত ৯টার দিকে মরদেহ দুটিকে হাসপাতালের মর্গে রাখা হয়।

তিনি আরও জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান প্রাণ হারান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হানিফ ফ্লাইওভার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close