বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'বাংলাদেশের মানুষ ধানের শীষ বোঝে, পিআর সিস্টেম নয়'
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ পিএম

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। জনগণ চায় তাদের নিজ নিজ আসনে প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে। অথচ পিআর সিস্টেমের নামে চাঁদপুরে ভোট হয়ে দিনাজপুরে এমপি হওয়া জনগণ মেনে নেবে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। এ কারণে তারা এখন জনগণের আস্থা হারিয়ে নিষিদ্ধ দলে পরিণত হয়েছে। আজ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার একমাত্র শক্তি বিএনপি।

তানভীর হুদা বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যে তফসিল হবে, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা এবং সঞ্চালনা করেন মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ মতিন, কবিব হোসেন খান, প্রবীণ নেতা মতিন মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন, পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, জানে আলম বাবু, শরিফ ফরাজি, সারোয়ার ফরাজি ও রাজিব সরকার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close