বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদলের বিরুদ্ধে বহিস্কৃতদের নিয়ে প্রচারনার অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ পিএম

ছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকায় ছাত্রদল থেকে বহিষ্কৃতদের নিয়ে ডাকসুর প্রচারণার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহিদুল্লাহ হলের বহিষ্কৃত আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্তকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনের সাথে প্রচারণা চালাতে দেখা যায়। এছাড়াও, এর আগের দিন রাতে ডাকসুতে ছাত্রদলের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী আরিফুল ইসলামের সাথে ছাত্রদলের শহিদুল্লাহ হল শাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভকএ প্রচারণা চালাতে দেখা গেছে। 

জানা গেছে, ছাত্রলীগে সহ-সভাপতি পদ থাকা এবং তা গোপন করায় শহিদুল্লাহ হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ এবং ছাত্রলীগের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকার কারণে শহিদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্তকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয় । 

ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্টতায় জড়িতদের প্রচারণায় রাখায় ক্ষোভ প্রকাশ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে ঢাবি ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা যারা ফ্যাসিবাদী সময়ে নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, তাদের এখন মূল্যায়ন করা হচ্ছে না। আর যারা ওই সময় ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিলো, তাদের এখন মূল্যায়ন করা হয়। তাদের প্রচার-প্রচারণায় রাখা হয়। 

এ বিষয়ে এ বিষয়ে নাসির উদ্দিন শাওন বলেন, জুমার নামাজের পরে একটু হাঁটতে বের হয়েছিলাম। তখন তাদের সাথে দেখা হয়। 

তিনি বলেন, তারা বহিষ্কৃত হলেও ডাকসুর ভোটার। তারা যে কোন প্রার্থীর প্রচারণা চালাতেই পারে। এটায় আমি কোন দোষ দেখছি না।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমি একটা রুমে গিয়েছিলাম তারা রুমে আগ থেকে ছিল তখন ভোটারদের সাথে ছবি তোলার সময় তারাও ছবিতে আসেন। প্রচারণার কাজে তারা আমার সাথে ছিল না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close