বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
আওয়ামী দোসরদের নিয়ে এক পক্ষের আনন্দ মিছিল, অন্য পক্ষের প্রতিবাদ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা-২ হোমনা-তিতাস আসন বিন্যাসের ইস্যুতে বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিল করেছে। এর প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পাল্টা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে দুলালপুর বাজার ও দৌলতপুর বাজারে তারা এ প্রতিবাদ মিছিল করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। 

জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন কর্তৃক হোমনা-মেঘনা আসন পরিবর্তন করে হোমনা-তিতাস আসন করে সীমানা নির্ধারণের চূড়ান্ত খবর পেয়েই বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে দুলালপুর বাজারে আনন্দ মিছিল করে। সেই মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন প্রতিবাদ মিছিল করে।

এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া প্রধান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হালিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, শ্রমিকদল নেতা আব্দুল আউয়াল, বিএনপি নেতা ও ইউপি মেম্বার মোঃ রাশেদুল ইসলাম রিপন, হোমনা উপজেলা ছাত্রদলের সদস্য ওলী উল্লাহ ভূঁইয়াসহ আরো অনেকে।

এছাড়াও দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  আওয়ামী   আনন্দ মিছিল   প্রতিবাদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close