বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধুনটে এলডিপির আলোচনা সভা অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ধুনট প্রিয়াঙ্গন পার্কের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কে. কিউ. ই সাকলায়েন।

প্রধান অতিথির বক্তব্যে সাকলায়েন বলেন, আজ আমরা এখানে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে মিলিত হয়েছি। আমাদের দেশ এক কঠিন সময় পার করছে। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্নগামী। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সবাই আজ হতাশায় ভুগছেন। এই হতাশা দূর করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ​লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জনগণের দল। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি। আমাদের নেতা, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ,গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও সহ-সভাপতি শাহাদত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা এলডিপির সদস্য মিনু আহম্মেদ, আব্দুস সালাম, কামরুল ইসলাম ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করনে ধুনট উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স এবং সঞ্চালনা করেন উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি শুভ। 


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  ধুনট   এলডিপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close