বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যুবদল নেতার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরুদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৯:১০ PM

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এর উদ্যোগে ও নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব দৌলতপুর মধ্য বাজারে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাপড়পোড়া কাশেফুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মহতাহিম হযরত মাওলানা মুফতি আশরাফ আলী। বিশেষ বক্তা ছিলেন দৌলতপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আলহাজ্ব মো. হুসাইন খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উদ্যোক্তা শরিফ উদ্দিন জুয়েল তাঁর বক্তব্যে বলেন, “মুসলিম উম্মাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) জীবনাদর্শ আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। তিনি শুধু ধর্মীয় নেতা নন, ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষাগুরু। তিনি মানুষকে শিখিয়েছেন শান্তি, সহনশীলতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের পথ। আজকের সমাজে তার এই মহান আদর্শগুলো প্রতিষ্ঠিত করাই হবে প্রকৃতভাবে ঈদে মিলাদুন্নবীর মর্যাদা রক্ষা। ধর্ম শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার পথ দেখায়। নবী (সা.)'র জীবনচরিত অনুসরণ করলেই আমরা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব।”

দোয়া মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম/ওএফ

আরও সংবাদ   বিষয়:  ঈদে মিলাদুন্নবী   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close