বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ প্রাইভেটকারের একই নম্বর প্লেট, জনমনে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৪:৪২ PM

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একই নম্বর প্লেটের পাঁচটি প্রাইভেটকার দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো গাড়ির বৈধ কাগজপত্র কিংবা মালিক খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালচামট এলাকার হোটেল রাজস্থানের সামনে থেকে গাড়িগুলো জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেলের সামনে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি নতুন প্রাইভেটকারের নম্বর ছিল একই ‘ঢাকা মেট্টো-শ-০০-০৭৩৮’। বিষয়টি চোখে পড়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ফরিদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর খুরশিদ আলম শিকদার বলেন, ‘গাড়িগুলোর শোরুম বা গ্যারেজ নম্বর থাকলেও সেগুলোর বৈধ কাগজপত্র মেলেনি। আমরা গাড়িগুলো থানায় নিয়েছি এবং বিষয়টি যাচাই-বাছাই করে বিআরটিএকে জানানো হবে।’

হোটেল রাজস্থানের ম্যানেজার মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে গাড়িগুলো হোটেলের সামনে আসে। গাড়িগুলোর আরোহীরা জানিয়েছেন, তারা শহরের কমলাপুর এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনে অংশ নিতে এসেছেন।

তিনি বলেন, ‘গাড়িগুলো দেখে মানুষ ভিড় করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গাড়িগুলো নিয়ে যায়।’

কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা জিডি হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুযায়ী, গ্যারেজ বা শোরুম নম্বর ব্যবহার করে রাস্তায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এমন নম্বর প্লেটের গাড়ি কেবলমাত্র শোরুম থেকে গ্যারেজ পর্যন্ত যাতায়াত করতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রাইভেটকার   গাড়ী   কার   যানবাহন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close