বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবু বাকেরকে সমর্থন জানিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ১:১৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন  সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

মাহিন সরকারের ভাষ্য, গণঅভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তার এমন সিদ্ধান্ত। আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন।

তিনি বলেন, প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও আমার কাছে সবসময়ই মনে হয়েছে, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে যে কারও চেয়ে তারা শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করবে।

এ সময় তিনি নিজের সমর্থকদের উদ্দেশ করে বলেন, যারা আমাকে সমর্থন করেন প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  জিএস   বাকের   মাহিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close