বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদে মিলাদুন্নবী নিয়ে তারেক রহমানের করা পোস্টে যা লিখলেন তাহেরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ১২:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বাণী দিয়েছেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ বাণী দেন। সেই পোষ্টে কমেন্ট করেন গিয়াস উদ্দিন আত তাহেরি।




তিনি লেখেন, আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে আপনার লেখনী এবং মিলাদ ক্বিয়ামের সমর্থন দেখে বরাবরই মুগ্ধ হয়েছি।এগিয়ে যান।

উল্লেখ্য, তারেক রহমান তার বাণীতে লেখেন, ঈদে মিলাদুন্নবী মহানবীর (সা.) দুনিয়াতে আগমণের আনন্দের দিন। এ দিন মুসলমানরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর প্রতি ঈমান ও মানবতার পথ দেখিয়েছেন। সৃষ্টির সেরা মানব বিশ্বনবী (সা.)-এর আবির্ভাব সমগ্র মানবজাতির জন্য রহমত ও আল্লাহর সবচেয়ে বড় উপহার।

তিনি আরো লেখেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব মানব ইতিহাসে আলোকিত বিস্ময়। তার আগমণে মানবজাতি অন্ধকার, অন্যায়-অবিচার, কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের যুগ থেকে মুক্তির পথ খুঁজে পায়। তাই তিনি মানবতার মুক্তির দিশারী হয়ে উঠেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, রাসুলের (সা.) দেখানো পথেই মানুষ ন্যায়, সততা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, ধৈর্য ও সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাসের মাধ্যমে সঠিক পথে চলতে পারে। তিনি নিজের জীবনে কোরআনের বাণী প্রতিষ্ঠা করে তওহিদের মহৎ দায়িত্ব পালন করেছেন এবং আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবসমাজকে মুক্ত করেছেন।

বাণীতে তিনি প্রার্থনা করেন, মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা যেন সবার জীবনে প্রতিফলিত হয়। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান।

এদিকে, গিয়াস উদ্দিন আত তাহেরির মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার কমেন্টের রিপ্লাইয়ে কেউ কেউ প্রশংসা করে লিখেছেন, মাশাআল্লাহ, জাজাকল্লাহ। 

আবার একজন বলেছেন, তেল কম মারো আংকেল! 





অন্যজন বলেছেন, তাহেরী তুই দি পা চাটতে পারিস ভালই রে। তারেক তর কি লাগে বোন জামাই নাকি।






এসবের প্রতিক্রিয়ায় তাহেরির অনুসারী কমেন্টের রিপ্লাইয়ে লিখেছেন, আমরাও আছি আপনার সাথে প্রিয় শায়খ, ওই ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গারদের বক্তব্যে আপনি সংকুচিত হবেন না হাজারো সুন্নি যুবক আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।








স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তারেক   তাহেরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close