বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাত্র ১০০ রুপিতে শুরু হলো নারী বিশ্বকাপের আগাম টিকিট বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:২২ AM

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্ট চলবে ২ নভেম্বর পর্যন্ত। ৮ দলের অংশগ্রহণে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গ্রুপপর্বে হবে ২৮টি ম্যাচ। এগুলোর টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ টাকা), যা আইসিসির যেকোনো ইভেন্টের ইতিহাসে সর্বনিম্ন বলে দাবি করা হচ্ছে। আজ থেকে টিকিট কেনা যাবে ticketscricketworldcup.com ওয়েবসাইটে। দ্বিতীয় ধাপে টিকিট বিক্রি শুরু হবে ৯ সেপ্টেম্বর।

এবার নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ভারতের গুয়াহাটি, ইন্দোর, ভিসাখাপট্টনম, নাভি মুম্বাই এবং শ্রীলঙ্কার কলম্বোতে।

মূলত বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান ভারতে খেলতে রাজি হয়নি। ফলে বিকল্প হিসেবে শ্রীলঙ্কার কলম্বোকে ভেন্যুর তালিকায় যুক্ত করা হয়েছে। ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় যেতে হবে, যদিও টাইগ্রেসদের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মাঠে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close