প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫০ AM

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর গ্রামে এয়ারটেল টাওয়ারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সশস্ত্র দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত মানিক স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে তাকে নিজ বাড়ির সামনেই মাথায় একাধিক গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্বদেশ প্রতিদিন/ আরএফ