বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৯:৪৩ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি আয়োজন করেছে একটি ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব কর্মসূচি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা।

এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

জেলা বিএনপির নেতারা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এবারের উদ্যোগের মূল লক্ষ্য ছিল নদী ও পরিবেশ রক্ষা, মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।

নেতারা আরও বলেন, একসময় ছোট যমুনা নদীতে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে দখল, দূষণ ও নানা অব্যবস্থাপনার কারণে অনেক মাছের প্রজাতি বিলুপ্তির পথে। এ সমস্যা মোকাবেলায় দলীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বিএনপির এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমীরা। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতা সৃষ্টি ও প্রকৃতি রক্ষার কার্যক্রম মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়ায় এবং সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   বিএনপি   মাছের পোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close