শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
রবিউল হাসান (রাজিব) ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি

শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ১২৮নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব শেখের বিরুদ্ধে আনীত স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর তিনটায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

বক্তারা জানান, প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব শেখ একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন শিক্ষকের সম্মানহানির জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এ সময় এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রধান শিক্ষককে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  প্রধান শিক্ষক   অভিযোগ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close