সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম
বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস সেমিনার কক্ষে এক আলোচনা সভাশেষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এ সময় উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম জহির রায়হান। উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত, আলমগীর, নাজমুলসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুফলভোগী কৃষকসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে ১বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫কেজি মাষকলাই বীজ, ৫কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি রাসায়নিক সার উপজেলার ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বদলগাছী   কৃষক   সার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close