প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি।
পথসভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দীক উল্লাহ ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রহিমা সিকদার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুহাম্মদ মজিবর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মহন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ শ্রাবণ, উপজেলা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন ও মাহাদী ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুসহ আরও অনেকে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবেরচর, গজারিয়া, বালুয়াকান্দী ও হোসেন্দী ইউনিয়নসহ বিভিন্ন স্থান থেকে ব্যান্ডপার্টি, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
পথসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে মহাসড়কের ভবেরচর ঈদগাহ থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ র্যালি বের করা হয়। র্যালির কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।
স্বদেশ প্রতিদিন/এনআর