বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বহিরাগতদের হামলার প্রতিবাদে বাকৃবিতে ‘রেড মার্চ ফর জাস্টিস’
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৯:২৩ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতীকী কর্মসূচি ‘রেড মার্চ ফর জাস্টিস’ পালন করেছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারা ওই কর্মসূচি পালন করেন। এসময় তারা চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন। বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এসে আমতলায় জড়ো হন। পরে তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মিছিল শুরু করেন এবং প্রদক্ষিণ শেষে সমাবর্তন চত্বরে অবস্থান নেন। এসময় তারা মাথার লাল কাপড় খুলে চোখে বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।


কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, ‘আজকের এই কর্মসূচি প্রশাসনের প্রতি আমাদের লাল সংকেত। বহিরাগতদের হামলার বিচার এখনো হয়নি। আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় হামলাকারীদের শনাক্ত করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।’

তিনি আরও জানান, আগামীকাল প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আরেকটি বৈঠক হবে এবং চলমান সংকটের দ্রুত সমাধান পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   রেড মার্চ ফর জাস্টিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close