বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিএনপি নেতাকে কুপিয়ে জখম করলো আ’লীগ নেতা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান খান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে বাড়িতে যাচ্ছিলেন। পথে উজিরপুর পৌরসভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ চান মিয়া হাওলাদার ও তার ভাই লাল মিয়া হাওলাদার পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।

জানা যায়, নুরুজ্জামানকে ছুরিকাঘাত এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় আহত নুরুজ্জামান খান বাদী হয়ে অভিযুক্ত চান মিয়া হাওলাদার ও লাল মিয়া হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   আ’লীগ   বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close