বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জের অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ১
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০২ পিএম
বুধবার রাতে দিনাপুরসহ বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার রাতে দিনাপুরসহ বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন বাবুবাজার থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে, চালককে প্রাইভেটকারসহ অপহরণের পর দাবিকৃত মুক্তিপণের ১৫ লাখ টাকা না দেয়ার প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় বুধবার রাতে দিনাপুরসহ বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া প্রাইভেটকার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “বুধবার দুপুর ২টার দিকে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন নিজ বাড়ি থেকে তার প্রাইভেটে যোগে ভুলতা এলাকার আজিজ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকে কাজে যান। কাজ শেষ করে ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। বিষয়টি পুলিশ জানতে পেরে আধুনিক প্রযুক্তির সহায়তায় রাত ৯টার দিকে অপরহণের ৭ ঘণ্টা পর রাজধানী ঢাকার পোস্তগোলা সেতু সংলগ্ন বাবু বাজার এলাকা থেকে ইউপি তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত জহিরুল ইসলাম নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, গত ৩০ আগস্ট দুপুরে গাজীপুরের সফিপুর থেকে একব্যক্তি রূপগঞ্জের বরপা এলাকায় বিয়ে বাড়িতে যাবার কথা বলে প্রাইভেটকার ভাড়া নিয়ে আসে। প্রাইভেট কারটি রূপগঞ্জের ঢাকা- সিলেট মহাসড়কের ইউএসবাংলা হাসপাতালের সামনে এসে পৌঁছালে সেখান থেকে আরো কয়েকজন লোক প্রাইভেটকারে উঠে চালক আমিনুল ইসলামকে প্রাইভেটকারসহ অপহরণ করে ভুলতা গাউছিয়া উড়াল সেতুর উপরে নিয়ে তার কাছে মুক্তিপণ বাবদ ১৫ লাখ টাকা দাবি করে। এসময় চালক মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে সড়কের পাশে ফেলে প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় চালক আমিনুল ইসলামে দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাতে দিনাজপুরের বিরামপুর থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে আবু হোসেন মোস্তফা কামাল, মাহবুব আলম বকুল ও সাখাওয়াত হোসেনকে এবং রূপগঞ্জের মাছিমপুর থেকে মাসুদ রানা ও কামরুলকে গ্রেপ্তার করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   ইউপি   চেয়ারম্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close