বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কোয়াবের নতুন সভাপতি মিঠুন
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)- এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদকে পরাজিত করে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবির একাডেমি ভবনে কোয়াবের বার্ষিক সাধারণ সভা শেষেই শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা। দুপুর ৩টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এবারের নির্বাচনে দেশের বাইরে থেকেও অনলাইনে ভোট দিয়েছেন অনেকে।

উল্লেখ্য, কমিটির ১১টি পদের মধ্যে ১০টিতেই ১ জন করে প্রার্থী থাকায় পদগুলোতে সেইসব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছেন আগেই।

এবারই প্রথমবারের মতো ভোটারদের জন্য সরাসরি এবং অনলাইন- দুই ধরনের ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছিলো।

মোট ২১৫ জন ভোটার কোয়াবের পরবর্তী সভাপতি নির্বাচনের জন্য ভোট দেন।

তবে, ভোটের আগেই কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

স্বদেশ প্রতিদিন/এমএম

######



আরও সংবাদ   বিষয়:  কোয়াব নির্বাচন   মিঠুন   সেলিম শাহেদ   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close