শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
১১ হাজার শিক্ষার্থীর জন্য একটি অ্যাম্বুলেন্স
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ হাজার শিক্ষার্থী ও ৬শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর জন্য রয়েছে একটি অ্যাম্বুলেন্স। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে।

শিক্ষার্থীদের অভিযোগ, একটিমাত্র অ্যাম্বুলেন্সে মিলছে না প্রয়োজনীয় সেবা। বারবার আশ্বাস দিয়েও কথা রাখেনি প্রশাসন। অ্যাম্বুলেন্স বাড়ানোর কথা থাকলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য মাত্র একটি অ্যাম্বুলেন্স পর্যাপ্ত নয়। অন্তত দুইটি অ্যাম্বুলেন্স ও প্রতিটিতে দু’জন ড্রাইভার থাকা দরকার। বর্তমান অ্যাম্বুলেন্সের অবস্থাও ভালো নয়, অক্সিজেন সরঞ্জাম সঠিকভাবে কাজ করে না। তাই দ্রুত নতুন অ্যাম্বুলেন্স সংযোজন জরুরি।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী রিফাইয়া ইসলাম সুচনা বলেন, বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় জরুরি সেবায় দেরি হয় এবং মান নিয়েও প্রশ্ন আছে। ১০-১২ হাজার শিক্ষার্থীর জন্য এটি অপ্রতুল। এছাড়াও রাতে হলে কোনো মেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে যথাসময়ে সার্ভিস পাওয়া যায় না। অন্তত ২-৩টি পূর্ণাঙ্গ অ্যাম্বুলেন্স, নিয়মিত পরিদর্শন, ২৪ ঘণ্টার হেল্পলাইন ও দ্রুত সেবা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম জানান, শিক্ষার্থীদের সুরক্ষায় আ্যম্বুলেন্স সার্ভিস গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটা আ্যম্বুলেন্স রয়েছে যা শিক্ষার্থীদের পুরোপুরি সেবা নিশ্চিত করতে পারছে না, প্রয়োজন একাধিক অ্যাম্বুলেন্স। বিশ্ববিদ্যালয়ের বাজেট স্বল্পতার কারণে নতুন অ্যাম্বুলেন্স নিতে পারছে না। তবে অন্য ভাবে চেষ্টা করা হচ্ছে, আশা করি দ্রুত এই সমস্যা সমাধান হবে।

অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. হেলাল উদ্দিন বলেন, 'অ্যাম্বুলেন্স সমস্যার কথা আমরা অনেক আগেই প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনো এর সুফল মেলেনি। বিষয়টির অগ্রগতি নিয়েও আমার কাছে কোনো তথ্য নেই।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'একটি আ্যম্বুলেন্স একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-কে বিষয়টি সম্পর্কে অবগত করার পরে ও পদক্ষেপ নেয়নি। বর্তমানে আমরা কর্পোরেট সোস্যাইল রেসপনসেবলিটি (সিএসআর) থেকে একটা অ্যাম্বুলেন্স নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি। নতুন একটি অ্যাম্বুলেন্স আসলে আশাকরি সংকট কিছুটা হলেও নিরসন হবে।'

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেডিকেল সেন্টার ব্যাথার দানের চিকিৎসার মানও সন্তুষ্টিজনক নয়। ফলে অসুস্থ হলে বাধ্য হয়ে যেতে হয় ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স বা ২২ কিলোমিটার দূরের ময়মনসিংহ সদর হাসপাতালে। এরই মধ্যে আবাসিক শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কবি নজরুল বিশ্ববিদ্যালয়   অ্যাম্বুলেন্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close