বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার সিআইডি সদস্যরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৯:৩৭ PM

যশোরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কনস্টেবল শহিদুল ইসলাম। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের রাজারহাট মোড় এলাকায়।

সিআইডি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি দল অভিযান চালাতে যায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন, এবং কনস্টেবল শহিদুল ইসলাম।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দা মাসুদ রানার ছেলে তুষারকে আটক করলে তার লোকজন সিআইডি সদস্যদের ভুয়া পুলিশ দাবি করে গণপিটুনি দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত তুষার দাবি করেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। এক ভিডিও বার্তায় তুষার বলেন, ‘হঠাৎ দুজন আমাকে কেয়া হোটেলের ভেতরে নিয়ে যায়। আমার কাছ থেকে মোবাইল ও ৫ হাজার টাকা নেয়। পরে ইয়াবা দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করলে আমি প্রতিবাদ করি। তখনই মারামারি শুরু হয়।’

তবে তার এই অভিযোগ অস্বীকার করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগম। তিনি বলেন, ‘আমাদের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। কাউকে অহেতুক ফাঁসানোর কোনো প্রশ্নই আসে না। তুষারের বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত মামলা রয়েছে।’

তিনি আরও জানান, এই ঘটনায় সরকারি কাজে বাধা এবং মাদক ব্যবসার অভিযোগে তুষারসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোর   মাদকবিরোধী অভিযান   সিআইডি   হামলার শিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close