প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রজেক্ট ব্লু অ্যাক্সেস কাহারোল ওয়াশ প্রকল্প ফেইজ ২ এর উদ্বোধনী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা ওয়াশ প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সালাম, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর, ওয়াশ প্রকল্প কর্মকর্তা মো. আব্দুস রাজ্জাক শাহ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি উন্নয়ন কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় এপি ম্যানেজার বলেন, “এ প্রকল্পের মাধ্যমে কাহারোল উপজেলায় ১১ টি পানির পয়েন্ট স্থাপন করা হবে এবং ৩০৭ টি টয়লেট হতদরিদ্রদের জন্য নির্মাণ ও বিতরণ করা হবে। এর ফলে স্থানীয় জনগণের জন্য সুপ্রিয় পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা, নিশ্চিত করা সম্ভব হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইন্দ্রজীত সাহা বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাহারোলের সাধারণ মানুষ স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে পারবে এবং দীর্ঘমেয়াদী এর সুফল ভোগ করবে।”