বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
আটোয়ারীতে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মো. লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম
লক্ষীথান উচ্চ বিদ্যালয়

লক্ষীথান উচ্চ বিদ্যালয়

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষীথান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, এডহক কমিটি বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) লক্ষীথান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত এডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। পরে নবগঠিত এডহক কমিটির সভাপতি এস.এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম বজলুর রহমান (জাহেদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা অশ্রু কুমার সিংহ, উপজেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন এ আজম প্রমুখ। 

আলোচনার শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন কুমার সিংহ স্বাগত বক্তব্য দেন। বক্তারা বলেন, “এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানদের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে মাঝে মাঝে এ ধরনের সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।”

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম বজলুর রহমান (জাহেদ) বলেন, “সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।”

তিনি আরো বলেন, “সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।”

নবগঠিত সভাপতি এস.এম আশরাফুল ইসলাম(এরশাদ) বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২০২৫ সালে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আটোয়ারী   সমাবেশ   সংবর্ধনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close