বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ পিএম
আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকার আশুলিয়ায় চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল গ্রামের মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলীর ছেলে রাজন মিয়া (২০) এবং একই থানার দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। এদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় বসবাস করতো বলে জানা যায়।

যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঘোষবাগ এলাকায় চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় একটি দেশীয় অস্ত্রসহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 
আটককৃতদের মধ্যে রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ার নাজমা আক্তারের কাছে সরবরাহ করতো। পরে নাজমা আক্তার আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা বিক্রি করতো।

যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   গাঁজা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close