বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারত-পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ১৫ হাজার টাকা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর মাত্র পাঁচ দিন পর শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। তবে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান লড়াই। পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হচ্ছে, ফলে উত্তেজনা এখন তুঙ্গে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে। তাদের অফিসিয়াল পোর্টালে তিন ধরনের প্যাকেজে টিকিট বুক করা যাচ্ছে।

প্যাকেজ ১: গ্রুপ ‘এ’ ম্যাচগুলো। সর্বনিম্ন মূল্য ৪৭৫ দিরহাম (প্রায় ১৫,৭০০ টাকা)। ভারত-পাকিস্তান ম্যাচও এর অন্তর্ভুক্ত।

প্যাকেজ ২: সুপার ফোর পর্ব। শুরু মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

প্যাকেজ ৩: দুটি সুপার ফোর ম্যাচ ও ফাইনাল। এখানেও সর্বনিম্ন মূল্য ৫২৫ দিরহাম। চাইলে আলাদা ম্যাচের টিকিটও কেনা যাবে।

প্রথমদিকে শুধু অনলাইনে টিকিট কেনা যাচ্ছে। শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট পাওয়া যাবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত-পাকিস্তান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close