শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংসার ভাঙছে মোনালি ঠাকুরের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৫ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ১০:০২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের ব্যক্তিগত জীবন নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। করোনার সময় মোনালি জানিয়েছেন, তিনি তিন বছর আগে বিদেশি প্রেমিক মাইক রিচটের সঙ্গে বিয়ে করেছেন। মাইক সুইজারল্যান্ডের একজন রেস্তোরাঁ মালিক।

শুরুর দিকে সব কিছু ভালো থাকলেও লং ডিসটেন্স বিয়ের কারণে তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোনালি ও মাইক এখন বিচ্ছেদের পথে। ইতোমধ্যেই মোনালি ইনস্টাগ্রামে তার স্বামীকে আনফলো করেছেন এবং দুজনের মধ্যে কথাবার্তা নেই। খুব শিগগিরই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

গত বছরের মোনালির মায়ের মৃত্যুর আগে থেকেই দম্পতির মধ্যে ফাটল দেখা দিতে শুরু করেছিল। ওই সময় মোনালি তার স্বামীর সঙ্গে সব ছবি মুছে দেন। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, কয়েক বছরে তাদের সম্পর্কের পরিবর্তন ঘটেছে এবং এখন তাদের পুনর্মিলনের সম্ভাবনা নেই।

উল্লেখ্য, মোনালি ও মাইক তাদের বিয়ের বিষয় তিন বছর ধরে গোপন রেখেছিলেন। ২০২০ সালে মোনালি প্রথমবার বিয়ে নিয়ে কথা জানান। তাদের পরিচয় একটি ট্রিপের সময় হয় এবং সেখান থেকেই বিয়ে সম্পন্ন হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মোনালি ঠাকুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close