প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৩ AM

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও পাগলা থানা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পৌর শহরের মিনি স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার আগে মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ