প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ৬:৪১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
এসময় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যান, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মারুফ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ