বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কমিটি স্থগিত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৪ AM


পিরোজপুরে জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ও জেলা ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু’র নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে।

ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণায় জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার কমিটির কার্যক্রম স্থগিত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশে বলা হয়েছে, জেলা শাখার দায়িত্বশীল পদে থাকা সদস্যরা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেবেন। কেন্দ্রীয় কমিটি স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পূর্বে এই ব্যাখ্যা বিবেচনা করবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close