বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ AM


শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর বাস ভবন থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়াও শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ মামলা ও হামলার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি জনগণের দল হওয়ায় আজ আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে।

র‌্যালি ও সভায় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এস এম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব মো. জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close