বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ AM

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ফায়েজ। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা এমন এক যাত্রায় পা রেখেছো যেখানে জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তোমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয় জীবন শুধু বইপত্র বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মুক্তচিন্তা, উদারতা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্ব বিকাশের এক মহাসমুদ্র। নতুন প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে তোমাদের হাতে রয়েছে দেশের অগ্রগতির চাবিকাঠি। সততা, দেশপ্রেম ও মানবিকতা সবসময় তোমাদের পথপ্রদর্শক হোক।”

বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. তানজীমউদ্দিন খান বলেন, “আজকের নবীনবরণ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা। মাভাবিপ্রবি শুধুমাত্র জ্ঞানের আলো ছড়ায় না, এটি তোমাদের সৃজনশীলতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্র। তোমাদের প্রতিটি পদক্ষেপ সততা, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হতে হবে।”

নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ফার্মেসী বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী শাহ মো. মাহিন চৌধুরী এবং ফারিহা মেহজাবীন আদিবা।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সদস্য সচিব ছিলেন অধ্যাপক ড. মো. ফজলুল করীম। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার ও অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা। অনুষ্ঠানে প্রায় ৮০০ নবীন শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ালী উল্লাহ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close