সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      
পাংশায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৮ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ২:০৪ এএম

রাজবাড়ীর পাংশায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাংশা রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাদ্যযন্ত্রের তালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সহোদর, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক এম এ জিন্নাহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের দিকে নজর দিয়ে বলেন, একটি পক্ষ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত “ধানের শীষ” প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close