শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ার শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ পিএম
বগুড়ার শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  উথলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিশাল র‌্যালি ঢোল-বাদ্য ও স্লোগানে মুখরিত হয়ে আমতলী বন্দরে গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।

র‌্যালিতে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের ছবি সংবলিত ক্যাপ পরে নেচে-গেয়ে অংশ নেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষও সমবেত হয়ে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। 

তিনি বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত সংগ্রাম চলবে। তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্বেও থাকবেন। বগুড়ার প্রিয় সন্তান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো নেতা-কর্মী ঘরে ফিরে যাবেন না।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। তিনি বলেন, জামায়াতের পিআর পদ্মতির দাবি জনগণ প্রত্যাখ্যান করেছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি, যা আজকের মিছিল-সমাবেশে প্রমাণিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব ও সৌদি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন। 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, রোকন-উদ-দৌলা রুবেল, কোষাধ্যক্ষ ফজলার রহমান জয়, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল বাপ্পীসহ হাজারো নেতাকর্মী।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close