সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
কীভাবে ঘরে বসেই বানাবেন ক্রিম মাশরুম স্যুপ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রেস্টুরাঁয় খাওয়া ক্রিম মাশরুম স্যুপের স্বাদ নিশ্চয়ই অনেকেরই প্রিয়। সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে এটি স্বাস্থ্যকরও। আর দারুণ খবর হলো, বাড়িতেও খুব সহজে তৈরি করা যায় এই স্যুপ। এতে খরচও কমে এবং রান্নার নতুন অভিজ্ঞতাও লাভ হয়। চলুন জেনে নিই বাড়িতে ক্রিম মাশরুম স্যুপ তৈরির সহজ উপায়।

উপকরণ:

মাশরুম: ১৫০ গ্রাম

কর্নফ্লাওয়ার: ১ চা চামচ

ময়দা: ২ চা চামচ

দুধ: ৩-৪ কাপ

পেঁয়াজ কুচি: ১টি

রসুন কুচি: ৬-৭ কোয়া

আদা কুচি: ১/৩ ইঞ্চি

রসুন বাটা: ১/৩ চা চামচ

আদা বাটা: ১/৪ চা চামচ

ধনেপাতা কুচি: এক মুঠো

গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ

লবণ: ২ চা চামচ

বাটার: ২ চা চামচ

প্রস্তুত প্রণালী:

১. মাশরুমগুলোকে পাতলা করে কেটে নিন। কর্নফ্লাওয়ার অল্প পানিতে মিশিয়ে রাখুন।

২. চুলায় একটি পাত্রে বাটার গরম করুন। তাতে রসুন, আদা ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভাজুন। এরপর রসুন ও আদার বাটা মিশিয়ে নিন।

৩. এবার মাশরুমগুলো পাত্রে দিয়ে ভালোভাবে নেড়ে মিশান।

৪. ময়দা, গোলমরিচ ও এক কাপ দুধ দিয়ে ঘন করে নিন। মিশ্রণ থেকে অল্প মাশরুম তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। তারপর পাত্রে ফিরিয়ে মিশান।

৫. ধনেপাতা কুচি দিয়ে দিন। বাকি দুধ ও লবণ যোগ করে ২ মিনিট ফুটান।

৬. কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপের ঘনত্ব বাড়ান। শেষে ফ্রেশ ক্রিম মিশিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিন।

ঘরে তৈরি এই ক্রিম মাশরুম স্যুপ হবে নরম, সুগন্ধি আর রেস্টুরাঁর মতো স্বাদের। সেবনের আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে দারুণ দেখাবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ক্রিম মাশরুম স্যুপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close