শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে অপহরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির

গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরকে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরণ করা হয়েছে। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভুলতা গাউছিয়া আজিজ মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। নাছির উপজেলার নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে এবং গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অপহৃতের ভাই নুর আলম জানান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের অফিস থেকে বেরিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় মার্কেন্টাইল ব্যাংকে যান। সেখানে কাজ সেরে বেলা ২টার দিকে ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় এলেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরকে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরণ করে। একটি সাদা রঙের হাইএস মাইক্রো গাড়ি তার প্রাইভেট কার অবরুদ্ধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

তিনি আরো জানান, এরপর তার ড্রাইভার আশিককে কিছুদূর নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয় এবং চেয়ারম্যানের ব্যবহৃত প্রাইভেট কার ঘটনাস্থলেই রেখে যায়। অপহরণকারীরা ড্রাইভারের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। মাইক্রো গাড়িটি ৩০০ ফিট রাস্তা দিয়ে চলে যায়। তার মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা এই ঘটনা অবগত হয়েছি। পুলিশ নাসির উদ্দীনকে উদ্ধারের কাজ করছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   ইউপি   চেয়ারম্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close