প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৯:৫৯ PM

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছুটি সংক্রান্ত সিদ্ধান্তে আবারও পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র ভোট গ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এ ঘোষণা দেন।
উল্লেখ্য, ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে প্রার্থীদের আপত্তির পর ১ সেপ্টেম্বর নতুন সিদ্ধান্তে ৭ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা চালু রাখলেও ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।