বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘পি আর নয় আগের পদ্ধতিতেই নির্বাচন’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়

বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানভীর হুদা বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ ইভিএম বুঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) বুঝবে কী করে? আগের পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা আরো বলেন, “আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর প্রশাসন নেক্কারজনক হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এ দল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার। 

অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাগানবাড়ি আইডিয়াল একাডেমি থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারপুর চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  পি আর   নির্বাচন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close