শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে হস্তান্তরের আগেই ব্রিজে ফাটল ধরায় আশঙ্কা
এস এম শাহীন, বরিশাল
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৫ পিএম
নির্মাণে ব্যবহৃত নিম্নমানের সামগ্রীর কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে

নির্মাণে ব্যবহৃত নিম্নমানের সামগ্রীর কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি ব্রিজে (বক্স কালভার্ট) ফাটল ধরেছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামে নির্মাণাধীন ৪০ লাখ টাকা মূল্যের কালভার্ট (বক্স কালভার্ট) হস্তান্তরের আগেই ফাটল ধরায় ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া নির্মাণে ব্যবহৃত নিম্নমানের সামগ্রীর কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ফাটল ঢাকার জন্য ঠিকাদার সিমেন্ট-বালুর প্রলেপ ব্যবহার করেছেন, তবে তা চাপা রাখতে সক্ষম হননি।

২৪-২৫ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পে ‘সালেহা কবির এন্টারপ্রাইজ’ ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার মো. মনিরের অধীনে ব্রিজ নির্মাণ হয়। গাইডওয়াল নির্মাণের দুই মাসের মধ্যে ফাটল দেখা দেয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা কাজের যথাযথ তদারকি করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মকর্তা জানান দরপত্রের শর্ত অনুসারে ১৬ মিলিমিটার রড ব্যবহার করা উচিত ছিল, কিন্তু ১২ মিলিমিটার রড ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। এছাড়া সিমেন্ট-বালু মান নিয়মানুযায়ী দেওয়া হয়নি এবং কিছু কাজ রাতের আঁধারে সম্পন্ন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. মনিরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেন বলেন, “ফাটলের বিষয়টি শুনেছি। কাজ হস্তান্তর হয়নি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, রাতের আঁধারে কাজ করার অভিযোগের পর ব্রিজ পরিদর্শন করা হয়েছিল। দিনে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ফাটল ধরা গাইডওয়াল পুনরায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও একই উপজেলার বিভিন্ন স্থানে ৪০ লাখ টাকার বক্স কালভার্ট হস্তান্তরের আগেই ফাটল ধরার ঘটনা ঘটেছিল, যা স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও কোন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বরিশাল   ব্রিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close