বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ AM

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নতুন ভাবে জমে উঠেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। শারজাহতে শক্তিশালী পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল রশিদ খানের দল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১৫১ রানে। এই জয়ের ফলে আফগানদের পয়েন্ট দাঁড়াল ৪। সমান পয়েন্ট পাকিস্তানেরও, তবে দুই ম্যাচ হেরে এখনও শূন্যতে সংযুক্ত আরব আমিরাত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলেই দারুণ এক জুটি গড়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ শুরুতেই ফিরে গেলেও সেদিকউল্লাহ ও ইব্রাহিম জাদরান মিলে দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন।

প্রথমে একটু সময় নিয়ে খেললেও পরে গতি বাড়ান দুই ব্যাটার। সেদিকউল্লাহ ৪৫ বলে করেন ৬৪ রান, আর ইব্রাহিম ৬৫ রান করেন ৪৫ বলেই। তবে এই জুটি ভাঙতেই কিছুটা চাপে পড়ে দল। এরপর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন অলরাউন্ডার ফাহিম আশরাফ, ৪ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট।

জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব দ্বিতীয় ওভারেই ফিরেন শূন্য রানে। এরপর ফারহান কিছুটা লড়লেও ইনিংস বড় করতে পারেননি।

পাকিস্তানের মাঝের সারির ব্যাটসম্যানরাও একের পর এক ফিরে যেতে থাকেন। তবে ব্যতিক্রম ছিলেন হারিস রউফ। শেষদিকে ১৬ বলে ৪টি ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে লজ্জা কিছুটা কমান।

রউফ ও সুফিয়ান মুকিম মিলে গড়েন ৪০ রানের শেষ উইকেট জুটি, যা পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে শেষ উইকেটে সর্বোচ্চ।

আফগানিস্তানের পক্ষে নুর আহমেদ, মোহাম্মদ নবী, রশিদ খান ও ফজলহক ফারুকি- প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

এই ম্যাচ দিয়েই আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তরুণ স্পিনার আল্লাহ গজরফর-এর। যদিও তিনি উইকেটশূন্য ছিলেন (৩ ওভারে ২৪ রান), তবু ভবিষ্যতে তাকে নিয়ে আশাবাদী আফগান ক্রিকেটপ্রেমীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close