বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবির ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলবের সেই নোটিশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর ঢোকায় ৯১ ছাত্রীকে হল প্রাধ্যক্ষের অফিসে তলব করার সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে হলটির প্রাধ্যক্ষ লাভলী নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ১ সেপ্টেম্বর হলে দেরিতে (রাত ১১টার পরে) ফেরার কারণে যে নোটিশ দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।’
 
হল প্রশাসনের দেয়া আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “জুলাই ৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেরিতে (রাত ১১টার পর) হলে ঢোকায় নিম্নে উল্লেখিত ছাত্রীদের ক্রমিক নম্বর ১ থেকে ৪৫ পর্যন্ত মঙ্গলবার এবং ক্রমিক নম্বর ৪৬ থেকে ৯১ পর্যন্ত বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষের অফিস কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হলো।”

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ লাভলী নাহার বলেন, ‘‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রল হওয়ায় মঙ্গলবার দুপুরে হল প্রশাসনের একটি জরুরি সভা হয়। সভায় ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেই নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।’’

এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হলে দেরিতে ঢোকায় প্রাধ্যক্ষের অফিসে তলব করে দেয়া একটি নোটিশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এমনকি এরপক্ষে এবং বিপক্ষে মতামত দিতে থাকেন শিক্ষার্থীরা। যা শিক্ষার্থীদের মাঝে একপ্রকার ক্ষোভের সৃষ্টি করছিল বলেও জানা যায়।
 

স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  রাবি   প্রাধ্যক্ষ   নোটিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close