বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজ রিপার মিডিয়া ছাড়ার ঘোষণা, নামাজের পরামর্শ বর্ষার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ AM আপডেট: ০৩.০৯.২০২৫ ৬:৩৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে রিপার পোস্ট শেয়ার দিয়ে বর্ষা লিখেছেন, “স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি।”

এরপর লেখেন, “আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছা করলে নিজেই সিনেমায় ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালো লাগে না। আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে।”


অনন্ত জলিলের স্ত্রী আরো লেখেন, “মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কী করলে কী হয়। নামাজ পড়ে আল্লাহ পাককে বলো, তোমার মনে যেন শান্তি পায়। আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবত কিংবা ডিসেম্বরে মহরত হয়েছিল।”

সবশেষে রাজ রিপাকে বর্ষার পরামর্শ, “নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও। বোকা মেয়ে তুমি। ব্যর্থ তুমি হওনি। ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!”

উল্লেখ্য, ২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। তার আরও এক ছবি ‘মুক্তি’। ‘মুক্তি’ সিনেমাটি দিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন রাজ রিপা। কিন্তু ৪ বছরেও আলোর মুখ দেখেনি ছবিটি। ফলে হতাশ নায়িকা। সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের হতাশা তুলে ধরে জানিয়েছেন, সিনেমা করার শখ মিটে গেছে তার। 

এদিকে মুক্তি সিনেমার নির্মাতা পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ রিপা ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন‍্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারও সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম।

পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে অভিনেত্রী বলেছিলেন, কারও কাছে এক টাকা দেনা নাই। কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন। ৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি। টাকা ও সময়ের জন‍্য। আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না।

নিজের মানসিক অবস্থা তুলে ধরে তিনি আরো লিখেছিলেন, “বার বার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি। মনের জোরে আর কত অপেক্ষা করবো? আর কতো ধৈর্য্য ধরতে হবে আমার? আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন‍্য সিনেমার স্পন্সরের জন‍্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন। আমার জন‍্য কিছুই করলেন না। তবুও কি করতে পারলেন তিনি ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা নেই। তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটাও আমার এনে দেওয়া।”

রাজ রিপা আরো লিখেছেন, “দুঃখ শুধু একটাই তার খারাপ সময় পাশে এসে দাঁড়িয়ে ছিলাম আর তিনি আমার সুন্দর সময় গুলোর ১২টা বাজিয়ে দিলন। শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজে তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত‍্যিই মিটে গেছে। পরিচালকে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেল্লে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি।”

প্রশ্ন তুলে রিপা লিখেছিলেন, “কি করব? কার কাছে বিচার চাইব? মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাই না? আল্লাহর কাছে বেইমানির জবাব তুলে রাইখেন। ভাগ‍্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত‍্যিই চলে যাব। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত‍্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন‍্য না। আমার অনেক রাগ আর এজন‍্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি মাপ করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে।”

এদিকে ঢাকাই সিনেমার নবাগত এই নায়িকার এমন আবেগঘন পোস্টে নানা মন্তব্য করে যাচ্ছেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা। অনেকে তাকে ফিরে আসার সিদ্ধান্ত ভেবে দেখতে বলছেন তো কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  রাজ রিপা   মিডিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close