মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মীরসরাইয়ে উচ্ছেদ অভিযান
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ পিএম
মীরসরাইয়ে উচ্ছেদ অভিযান

মীরসরাইয়ে উচ্ছেদ অভিযান

মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে দ্বিতীয় বারের মতো ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর বাজারের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন ও মহাসড়কের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভাঙচুর করা হয়। 

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার। এছাড়া বারইয়ারহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এসময় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভাঙচুর ও উচ্ছেদ করা হয়। এছাড়া শাহ আমানত রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা স্থাপনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এর আগে তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তারা কোনো প্রকার সাড়া দেয়নি। ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close