মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বরিশালে মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ পিএম
বরিশালে মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরিশালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিডিএস ক্লাবের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। ওয়াদা সংস্থার চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতির সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসি কান্ত হাজং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. কুদরত ই খুদা, বিসিক শিল্পনগরীর উপপরিচালক রাশেদুল ইসলাম, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন শিল্পী, ব্লাস্টের বিভাগীয় কো-অর্ডিনেটর শাহিদা তালুকদার, বরিশাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভানেত্রী জোসনা বেগম, উইমেন্স চেম্বার অব কমার্স বরিশালের সভাপতি বিলকিস আহমেদ লিলি এবং ওয়াদা সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. আল-আমীন সরদার।

এছাড়াও, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধপানের হার কমে যাওয়ার পেছনে শিশুখাদ্য শিল্পের আগ্রাসী বিপণন এবং মাতৃদুগ্ধপানের উপযুক্ত পরিবেশের অভাব একটি বড় বাধা। তাই সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করলে তা শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close