শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে ৪ গ্রামবাসির মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম
হবিগঞ্জে ৪ গ্রামবাসির মধ্যে সংঘর্ষ

হবিগঞ্জে ৪ গ্রামবাসির মধ্যে সংঘর্ষ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় চার গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ব বিরোধের জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নেয়। মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের নবীগঞ্জ ও সিলেটের হাসপাতালগুলোতে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close