বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ১২৪ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনটি আফটারশক হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২।

ভূমিকম্পে কুনারের বহু গ্রাম প্রায় মানচিত্র থেকে মুছে গেছে বলে জানিয়েছে এপি। তালেবান সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৫ হাজার ৪০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধার তৎপরতা চললেও তা অত্যন্ত ধীরগতির। রাস্তা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ-এর প্রধান ইব্রাহিম আহমেদ আল জাজিরাকে বলেন, “সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন। আমরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করছি খাবার ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য।” 

তিনি জানান, অবকাঠামোর অভাব ও পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে অনেক জায়গায় কেবল হেঁটেই পৌঁছানো সম্ভব।তিনি আশঙ্কা প্রকাশ করেন, এখনো এমন কিছু গ্রাম আছে যেখানে উদ্ধার অভিযান শুরুই হয়নি। সেখানে পৌঁছানো গেলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close