বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ববি ছাত্রদলের পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ববি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ববি ছাত্রদলের পরিত্যক্ত পুকুর পরিষ্কার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ববি ছাত্রদলের পরিত্যক্ত পুকুর পরিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সামাজিক উদ্যোগ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে অবস্থিত পরিত্যক্ত পুকুর পরিষ্কার করেছে। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

সংস্কার কর্মসূচিতে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আমরা মজা পুকুর সংস্কারের উদ্যোগ নিয়েছি। এই কাজের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, দেশ ও জনগণের কল্যাণে ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সিহাব বলেন, “এ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি আমাদের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের এই আয়োজন প্রমাণ করে, রাজনৈতিক কর্মকাণ্ড সমাজসেবারও মাধ্যম হতে পারে।”

শাখা ছাত্রদলের সাবেক সদস্য মোশাররফ হোসেন বলেন, “আজকের পুকুর সংস্কার আমাদের ঐক্য ও দায়বদ্ধতার প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের এ অঙ্গীকার দেশ ও মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close